Header Ads Widget

Responsive Advertisement

ডেঙ্গুতে কুষ্টিয়ায় একজনের মৃত্যু

 


কুষ্টিয়ায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই তরুণের নাম রাব্বী সরদার (২০)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের বাসিন্দা রাজা সরদারের ছেলে। রাব্বী পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের কাজ করতেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, জেলায় চলতি বছর এই প্রথম কোনো ডেঙ্গু রোগীর মারা গেলেন। জেলায় এই বছরে এ পর্যন্ত ৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোয় অন্তত ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাব্বীর শরীরে প্রচণ্ড জ্বর আসে। দুই দিন আগে তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আসার আগেই রোগীর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। আরএমও জানান, হাসপাতালে বর্তমানে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা ভালো। প্রতিদিনই দু–তিনজন রোগী হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন বলে তিনি জানান। 

Post a Comment

0 Comments