ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরিয়ানের সঙ্গে সহ-চিত্রনাট্যকার হিসেবে হাত মিলিয়েছেন বিলাল সিদিক্কি। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চলতি বছরের শেষেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এর আগে মুম্বাইয়ের একটি স্টুডিওর সেটে পরীক্ষামূলক শুটিং করেছিলেন আরিয়ান। ইতোমধ্যেই এই ওয়েব সিরিজের জন্য বহু অভিনেতার অডিশন নেওয়া হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রীত কামানিকে এই সিরিজে অভিনয় করতে দেখা যেতে পারে। এর আগে ‘জার্সি’ ছবিতে কাজ করেছিলেন প্রীত।
এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, আরিয়ান গত চার বছর ধরে লেখালেখি, পরিচালনা-সহ অন্যান্য কাজ শিখেছেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানিয়েছেন শাহরুখ।
গত অক্টোবরে মাদক মামলায় নাম জড়িয়েছিল আরিয়ান খানের। মাদক রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল। প্রায় একমাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন আরিয়ান। সেই ঘটনার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি। এরপর থেকেই নিজেকে বদলে নিয়েছেন। গুটিয়েও নিয়েছেন অনেকটা। তবে সম্প্রতি আবারো স্বাভাবিক হচ্ছেন তিনি। বন্ধুদের পার্টিতেও যোগদান করতে দেখা যাচ্ছে তাকে। সেই সঙ্গে নিজের কাজেও বেশ মনোযোগ দিয়েছেন শাহুরুখ পুত্র।
0 Comments