লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য তাহলে শেষ হলো!
না, ফুটবল মাঠে এখনো সে কথা জোর দিয়ে বলার সময় আসেনি। তবে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্যের অবসান হয়েছে। আর এ কাজ করেছেন মেসিরই ক্লাব সতীর্থ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
কাল প্রকাশিত এ তালিকায় দুই কিংবদন্তিকে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।
২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেছেন। এমবাপ্পে ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে। কর এবং এজেন্ট ফি ছাড়াই এ হিসাব করা হয়েছে। ফোর্বসের বার্ষিক এ র্যাঙ্কিংয়ে অঙ্কটা রেকর্ড।
| |||||||||||||||||||||||
| লিওনেল মেসি আগেই জানিয়েছেন, কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফোর্বস জানিয়েছে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাঁকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে। | |||||||||||||||||||||||
ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও আয়ে তেমন প্রভাব পড়বে না। স্পনসরের অভাব নেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। আনুমানিক ১০ কোটি ডলার আয় হতে পারে পর্তুগিজ তারকার, যা তাঁকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে। এমবাপ্পে, মেসি ও রোনালদোর পরই আছেন পিএসজি তারকা নেইমার (৮ কোটি ৭০ লাখ) ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ (৫ কোটি ৩০ লাখ)। | |||||||||||||||||||||||


0 Comments