Header Ads Widget

Responsive Advertisement

ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বাড়াতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার।

অ্যান্থনি আলবানিজ বলেন, তার সরকার ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তিনি এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসামরিক স্থাপনা ও লোকজনের ওপর বর্বর হামলা চালানোয় এ উদ্যোগ নিতে যাচ্ছে ক্যানবেরা।

দেশটির চ্যানেল-৭ টিভিকে বুধবার এ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

Post a Comment

0 Comments