Header Ads Widget

Responsive Advertisement

এমপিওভুক্তি দাবিতে ১৫৯ কিমি হাঁটবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক হাবিবুর

২৫ বছর আগে প্রতিষ্ঠিত অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তি করার আবেদন জানাতে ১৫৯ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক হাবিবুর রহমান। তিনি নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় এই পদযাত্রা শুরু করেছেন।

জেলা সদর উপজেলার সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এই প্রতিষ্ঠাতা তিনি। পদযাত্রা শুরুর সময় জেলার অন্যান্য প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরাও সংহতি জানিয়ে খানিকক্ষণ হাঁটেন। 

এ সময় প্রতিবন্ধী শিক্ষক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, জেলায় মোট ২৬টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এর মধ্যে ২৫ বছর আগে ১৯৯৭ সালে সদর উপজেলার সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপন করেন তিনি। বিদ্যালয়টিতে বর্তমানে বুদ্ধি, বাক, দৃষ্টি, অটিজম ও শারীরিক প্রতিবন্ধী মিলিয়ে মোট ১৬৪ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের শিক্ষাদানে রয়েছে ১৪ জন শিক্ষক ও কর্মচারী। ২০ শতক জমিতে স্থাপিত এই বিদ্যালয়ে ১০ জন শিক্ষার্থী আবাসিক হিসেবে থেকে লেখাপড়া করছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকাবাসীর সহায়তায় কোনো রকমে চলছে বিদ্যালয়টি। 

এ সময় হাবিবুর রহমান আরও বলেন, এমপিওভুক্তির জন্য বিভিন্ন সময়ে সরকারি নিয়ম মেনে অনেকবার আবেদন করা হয়েছে। কোনো কাজ হয়নি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান স্কুলটির দৈন্যদশা ও এমপিওভুক্তিকরণের বিষয় তুলে ধরে গত বছরের ৩১ জানুয়ারি সংসদে ১ মিনিট ৩৮ সেকেন্ড কথা বলেছেন। ২০১৮ সালের ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালক-৭ আল মামুন মুর্শেদ স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের বরাবরে। এতেও স্কুলটির এমপিওভুক্তকরণ হয়নি। 

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা এসেছে। তাদের খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছে। আমাদের এই দৈন্য তুলে ধরার জন্য এবং স্কুলটি যাতে ভবিষ্যতে এমপিওভুক্ত হয়, শেষ ভরসা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুরোধ জানাতেই আমি ১৫৯ কিলোমিটার হাঁটা শুরু করেছি। 

প্রতিদিন ২৫ কিলোমিটার হেঁটে ৭ দিনে তিনি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পৌঁছাতে পারবেন বলে আশা করেন এই দৃষ্টিপ্রতিবন্ধী।এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক আব্দুর রব খান ঠাকুর বলেন, জেলায় থাকা মোট ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু পত্নীর নামে থাকা কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়টি একমাত্র এমপিওভুক্ত হয়েছে। আমরা চাই অন্য প্রতিষ্ঠানগুলোও এমপিওভুক্ত করা হোক। ২৫ বছর ধরে হাবিবুর রহমান অনেক কষ্ট করে স্কুলটি চালাচ্ছেন। সরকারি নীতিমালার সবকিছুই এই বিদ্যালয়ের রয়েছে। আমরা হাবিবুর রহমানের এই পদযাত্রার শুভ কামনা করি। আশা করি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎলাভের মাধ্যমে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের এই আশা পূরণ হবে 

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক আব্দুর রব খান ঠাকুর বলেন, জেলায় থাকা মোট ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু পত্নীর নামে থাকা কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়টি একমাত্র এমপিওভুক্ত হয়েছে। আমরা চাই অন্য প্রতিষ্ঠানগুলোও এমপিওভুক্ত করা হোক। ২৫ বছর ধরে হাবিবুর রহমান অনেক কষ্ট করে স্কুলটি চালাচ্ছেন। সরকারি নীতিমালার সবকিছুই এই বিদ্যালয়ের রয়েছে। আমরা হাবিবুর রহমানের এই পদযাত্রার শুভ কামনা করি। আশা করি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎলাভের মাধ্যমে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের এই আশা পূরণ হবে।এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক আব্দুর রব খান ঠাকুর বলেন, জেলায় থাকা মোট ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু পত্নীর নামে থাকা কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়টি একমাত্র এমপিওভুক্ত হয়েছে। আমরা চাই অন্য প্রতিষ্ঠানগুলোও এমপিওভুক্ত করা হোক। ২৫ বছর ধরে হাবিবুর রহমান অনেক কষ্ট করে স্কুলটি চালাচ্ছেন। সরকারি নীতিমালার সবকিছুই এই বিদ্যালয়ের রয়েছে। আমরা হাবিবুর রহমানের এই পদযাত্রার শুভ কামনা করি। আশা করি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎলাভের মাধ্যমে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের এই আশা পূরণ হবে 
 
নেত্রকোনা প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া বলেন, আমরা চাই, হাবিবুর রহমান যে উদ্যোগটা নিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যে সেটা সফল হোক। প্রধানমন্ত্রী যেন বিষয়টা হস্তক্ষেপ করেন। সাক্ষাতের যেন একটা ব্যবস্থা করেন।

Post a Comment

0 Comments