Header Ads Widget

Responsive Advertisement

পুতিন ইউক্রেনকে দোষারুপের পর কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা


ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংযোগ সেতু উড়িয়ে দেওয়ায় জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোষারুপের পর এই হামলার ঘটনা ঘটল।

হামলার সময় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে শনিবার বিস্ফোরণের পর কিয়েভে এই হামলা হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার প্রেসিডেন্ট রোববার এই সেতুতে  ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভজেনকো জেলার কয়েকটি শহরে ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে।

এলাকাটি রাজধানীর মধ্যাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি ঐতিহাসিক নগরী হিসেবে পরিচিত।

তবে এ হামলায় হতাহতের কোন খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Post a Comment

0 Comments