Header Ads Widget

Responsive Advertisement

প্রবাসী ইউসুফ হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

চট্টগ্রামের চাঞ্চল্যকর রাঙ্গুনিয়ার প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়েছে।

 

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করে রাঙ্গুনিয়া থানাপুলিশ।

সোমবার (১০ অক্টোবর) মামলার বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, আদালত চার্জশিট গৃহীত হয়েছে। অত্যন্ত নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুতবিচার প্রত্যাশা করেন তিনি।

জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনার সাত মাস তদন্ত শেষে এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলায় যে ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হলেন— আজগর আলী (৫২), টিপু (২৮), মামুন (৩৩), আলী আকবর (৪৩), মাহবুবুল আলম (৩৩), সাগর খান (২২), মোমিন (২০), আলমগীর (৪০), আয়ুব আলী খান (৫৪), মোহসিনুল হক (৫৫), আবু তালেব (৩৮), আবু বক্কর (৫১) এবং নেজাম উদ্দিন নাজু (১৭)। তাদের মধ্যে প্রধান আসামিসহ তিনজন জেলে, দুজন জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন। ইউসুফ আলী গত বছর হত্যাকাণ্ডের শিকার হন।

Post a Comment

0 Comments