চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকা থেকে অপরহণের শিকার হওয়া ১৩ বছরের এক কিশোরীকে রাঙ্গুনিয়ার পোমরা এলাকা থেকে উদ্ধার করেছেন র্যাব ৭-এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
এ সময় এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং ওসমান গনি (৪০) নামে তিন জনকে আটক করেছে র্যাব।
অপহৃত কিশোরী কোতোয়ালি থানাধীন একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, গত ২৫ আগস্ট স্কুলে পরীক্ষা দিতে গেলে ওই কিশোরীকে অপহরণ করা
হয়। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার
করেছি। এ সময় যাদের জিম্মা থেকে ভিকটিমকে উদ্ধার করেছি, তাদের আটক করা
হয়েছে।

0 Comments