Header Ads Widget

Responsive Advertisement

রুশনিয়ন্ত্রিত খেরসন ও মেলিতোপোলে দফায় দফায় বিস্ফোরণ

সদ্য দখল করে নেওয়া ইউক্রেনের খেরসন ও মেলিতোপোলে বুধবার দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি হামলা প্রতিহত করলেও বুধবার বিভিন্ন স্থানে অন্তত ৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর আল অ্যারাবিয়ার।
 
খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র খেরসন এলাকাটি রুশ বাহিনী সর্বপ্রথম রুশ বাহিনী দখল করে।

এ ছাড়া রুশ অধিকৃত মেলিতোপোল শহরের পলাতক মেয়র ইভান ফেডোরভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, বুধবার সকালে শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি।   

তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

Post a Comment

0 Comments