Header Ads Widget

Responsive Advertisement

বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাসচাপায় অংকন বিশ্বাস (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। 

বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র। 

কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেন। এ সময় ঘটনাস্থলেই অংকন মারা যান। 

আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

 

Post a Comment

0 Comments