জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, ওই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন তিনি।
জাপানের রাষ্ট্রদূতের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ, গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগই করেনি জাপান সরকার।
জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পেছনে কী উদ্দেশ্য তা খতিয়ে দেখা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আয়োজনকারীদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

0 Comments