Header Ads Widget

Responsive Advertisement

কাশিমপুর কারাগার: বন্দী স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে আটক হলেন স্বামী


 গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে ধরা পড়লেন স্বামী। তিনি ৫ পুরিয়া হেরোইনসহ আটক হয়েছেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন- মাদারীপুরের কুলপরদী তালতলা গ্রামের আমিনুল খন্দকার (৩৫)। তারা স্ত্রীর নাম শম্পা পারভীন।

গাজীপুর নগরীর কোনাবাড়ী থানার এসআই মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বন্দী আছেন শম্পা পারভীন। মঙ্গলবার বিকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার স্বামী আমিনুল খন্দকার। তিনি পকেটে করে ৫ পুরিয়া (৭০ গ্রাম) হেরোইন নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টাকালে প্রধান ফটকে (আরপি চেকপোস্ট) দেহ তল্লাশি করে হেরোইন জব্দ করা হয়। পরে আকে আটক করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান এসআই মো. লিটন মিয়া।


Post a Comment

0 Comments